ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নিতকরনে প্রজ্ঞাপন জারি খুশি এলাকাবাসী সদরপুরে টিনের ছাদে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের, আহত ৩ দুদকের ইনভেন্টরি শুরু: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের ফ্ল্যাটে মিলল শত শত কোট-টাই ও মূল্যবান সামগ্রী জুলাই বিপ্লবের দুই বছর: শিবচরে হৃদয়ের পরিবারে শুধুই শূন্যতা ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের আহ্বান এমপি চৌধুরী নায়াব ইউসুফ দীর্ঘ ১৭ বছর পর মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম  ফরিদপুর পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, নীল দলকে হারিয়ে শিরোপা সাদা দলের ফরিদপুর পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, নীল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন সাদা দল ভাঙ্গায় র‍্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, মাদক পরিবহনের কাভার্ড ভ্যান জব্দ

দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবময় ১০ বছর পূর্তি উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর প্রতিনিধি 

সারা দেশ থেকে আগত সাংবাদিকদের এক মধুর মিলনমেলায় পরিণত হয় বাংলাদেশ সমাচারের দশ বছর পূর্তি অনুষ্ঠানটি– বস্তূনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর সাংবাদিকদের  গুরুত্বারোপ করা হয়।

রাজধানীর আইডিইবি ভবনস্থ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অত্যন্ত উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবময় ১০ বছরপুঁতি উদযাপন। সারাদেশ থেকে আগত পত্রিকাটির সাংবাদিকদের অংশগ্রহণে হয়ে ওঠে এই আয়োজনটি  স্বতঃস্ফূর্ত আনন্দময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ডাঃ জোবায়দা বেগম, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উদ্বোধক ছিলেন ডাঃ সৈয়দা নওশীন পূর্ণিনী, যুগ্ম সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়, এরপর দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান সাংবাদিকদের সংগ্রামী জীবনের ওপর রচিত নিজের কণ্ঠে বিশেষ গান পরিবেশন করেন যা মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বাংলাদেশ সমাচার পরিবারের সাংবাদিকদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ফরিদপুর থেকে আগত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, তার সহধর্মিণী মিসেস সুরাইয়া হুদা, ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,দৈনিক বাংলাদেশ সমাচার-এর ফরিদপুর জেলা প্রতিনিধি অমিত সরকার,ক্রাইম রিপোর্টার শেখ শাহিন,এবং রাজবাড়ী জেলার জেলা প্রতিনিধি মোঃ আজাদ, মোরতবা রিজু, আরিফ হোসেন, শেখ হাচান, আরিফ শেখসহ ফরিদপুর ও রাজবাড়ী জেলার বহু সাংবাদিক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ জোবায়দা বেগম তার বক্তব্যে বলেন—

“বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজ থেকে অপরাধপ্রবণতা ও দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনে রাখতে হবে—এই দেশ আমার-আপনার সবার। তাই একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

তিনি সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

দৈনিক বাংলাদেশ সমাচার-এর ১০ বছর পূর্তির এই আয়োজন সাংবাদিকতার জগতে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবময় ১০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৭:৩১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫