ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নগরকান্দায় র‌্যাবের অভিযানে ২১ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২৯৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৬ হাজার ৯৮৫ পিস বলে নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিং এলাকার পশ্চিম পাশে ঢাকা–গোপালগঞ্জ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হলে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।

বাসে তল্লাশির একপর্যায়ে প্রায় ২০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে মাদক বহনের সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ নাঈম সরকার (২৪), পিতা মোঃ ফাইজুল সরদার, সাং মাহমুদকান্দা এবং মোঃ সরিফুল ইসলাম (২৩), পিতা মোঃ বদরুজ্জামান, সাং মাটিভাঙ্গা। তারা উভয়েই পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, আটককৃতরা সংঘবদ্ধ ও পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এছাড়া আটককৃত মোঃ সরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানানো হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক দুইজনের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব আরও জানায়, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় র‌্যাবের অভিযানে ২১ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৯:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬