ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফরিদপুরে ইজি বাইক চালক শওকত কে হত্যার দায়ে মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম -ফরিদপুর

ফরিদপুরে ইজি বাইক চালক শওকত কে হত্যার দায়ে  পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও প্রত্যেককে আসামি কে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  ৩১ জুলাই-২৫ বৃহস্পতিবার  দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাকসুদুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন- মো. মেহেদী আবু কাওসার (২৫), মো. জনি মোল্লা (৩০), রাসেল শেখ (২৫), রাজেস রবি দাস (২৯) ও

মো. রবিন মোল্লা ওরফে ভিকি (২৫)। এদের মধ্যে রাসেল পলাতক রয়েছেন।

রায়ের সময় বাকিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

এ মামলায় রাজবাড়ীর মজলিসপুর এলাকার বাদশা শেখ (৩১) নামে আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন শওকত মোল্যা। এরপর তিনি নিখোঁজ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্যাবাড়ী সড়কের শেষ প্রান্তে বাইপাস সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান (খোকন) জানান, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশে চালককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় দেন।

তিনি বলেন, আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। এসময় বাদী পক্ষে আত্মীয়-স্বজনেরা এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে আদালত ন্যায়বিচার করেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে ইজি বাইক চালক শওকত কে হত্যার দায়ে মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫