ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক

সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি : খুবি উপাচার্য।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআবি) এর উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ আগষ্ট সকাল  ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষনাগারের সন্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.  মোঃ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দিক একে অপরের পরিপুরক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি পেশাগতভাবে আরো দক্ষ হওয়া প্রয়োজন। এধরণের প্রশিক্ষণ সে দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসে। তবে এটি কারো ক্ষতির উদ্দেশ্যে হওয়া উচিত নয়। গঠন মুলক সমালোচনা থাকা উচিত, কিন্তু তা যেন কাউকে হেয় করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। উপাচার্য ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ পরিবেশের সময় বানান,বাক্য গঠন,বস্তনিষ্ঠতা, সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার দিকে বিশেষ নজর দিতে হবে। সংবাদ ভুল হলে কেবল সাংবাদিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে না, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে। সিটিজেন জার্নালিজমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাশাপাশি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম  বিশ্ববিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা তুলে ধরছে। এটি মুল সাংবাদিকতা না হলেও সিটিজেন জার্নালিজম, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ঢাকার সাংবাদিকতা ও আঞ্চলিক সাংবাদিকতা আলাদা। আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকদের অলরাউন্ডার হতে হয়। সব ধরনের খবর নিজেদেরকে করতে হয়। ক্যাম্পাস সাংবাদিকদের রিপোটিংয়ের সুযোগ সীমিত,তাই সাধারণ সংবাদের পাশাপাশি বিশ্লেষন ধর্মী ও মানবিক রিপোর্টে মনোযোগী হতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে,যাতে সহজেই তথ্য পাওয়া যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, পিআইবির সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। সঞ্চালনা করেন, ক্যাম্পাস রিপোর্টার সুমাইয়া আক্তার। প্রশিক্ষনে খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি : খুবি উপাচার্য।

আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫