ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। 

গাজীপুরে কোনাবাড়ীতে ৩ ঘণ্টা পর ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার আমবাগ নজরদিঘী স্কুলের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঝুটের গোডাউনগুলোতে। এতে প্রায় ১০ থেকে ১৫টি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ধোঁয়া ও তাপে চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, কোটি টাকার পণ্য একসঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং এই ক্ষতি সহজে পূরণ করা সম্ভব নয়। তারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে কোনাবাড়ীতে ৩ ঘণ্টা পর ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণ

আপডেট সময় : ০৪:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫