বৃষ্টির তান্ডব লিলায় ঢাকা সহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে
- আপডেট সময় : ০৫:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

আছমা খানম- বিশেষ প্রতিনিধি
বৈরী আবহাওয়ায় সরা দেশে চলছে বৃষ্টি র তান্ডব লিলা। কোথাও কোথাও আবার বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর ঢাকা শহরের কথাতো বলারই অপেক্ষা রাখে না, একবার জলাবদ্ধতার সৃষ্টি হলে তা যেন আর সহজে সমাধা হয় না, প্রচুর লোক জনের সমাগম এই রাজধানী জুড়ে।চারদিকে শুধু দালানকোঠার মিলন মেলা। আবার কোথাও কোথাও গড়ে উঠেছে অপরিকল্পিত অসাস্থকর ঘনবসতিপূর্ণ বস্তি তাদের তো কষ্টের কোন শেষ নেই। স্বপ্নের ব্যস্ততম ঢাকা শহরের এলাকা কোথাও ফাঁক-ফোকর নাই।আর দু চারটে “খাল”কাগজে কলমে থাকলেও তা আবার খাল খেকোদের কবলের বন্দিশালায় রয়েছে। বিশেষ জরিপে দেখা গেছে, খাল খন্দ যেখানেই যা আছে তা ভরাট করে তৈরী হচ্ছে বড় বড় দালানকোঠা, পানি গড়িয়ে যাবার মতো জায়গা নেই। আর যেসব জায়গায় ম্যানহল আছে সেগুলো নিষ্কাশনের বড়ই অভাব, যার কারনে জন-জীবন হয়ে উঠেছে বিভীষিকাময়। বলাই বাহুল্য যে, ঢাকা শহর যেহেতু সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত, তাই তাদেরকে এই দিকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করা অতিব জরুরী। বন্যার কথা নাই বাদ ই দিলাম এই বৃষ্টির কান্না পানির ফোঁটার পানিতেই তো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নোংরা পানিতে রাজধানীর সৌন্দর্য বর্ধন হাড়াতে বসবে এছাড়াও এডিস মশা ছাড়াও হতে পারে পানি বাহিত বিভিন্ন ধরনের চর্মরোগ। সুতরাং সরকারের পাশাপাশি যার যার জায়গা থেকেও ঢাকা শহরের পরিবেশ রক্ষায় জন সচেতনতার কোন বিকল্প নেই।

























