ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। 

ফরিদপুরে- সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৪০৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুরের মাওলানা আব্দুল আলী সড়কের রহিমের মোড় এলাকায় অবস্থিত সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ৪ ডিসেম্বর দিবাগত গভীর রাতে সংগঠিত এই ঘটনায় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে গেছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সাংবাদিক সাজ্জাদ হোসেন জানান, বাড়িটি খালি থাকায় সুযোগ বুঝে সংঘবদ্ধ একটি চোরের দল এ চুরির ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন,

“আমি ফরিদপুরে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করার পর আমাকে কুপিয়ে জখম করা হয়। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। আমার উপর হামলার পর থেকেই বিভিন্ন মহল থেকে হুমকি পাচ্ছিলাম। সেই শত্রুতার জের ধরেই হয়তো আমার বাড়িতে পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।”

সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙচুর করা হয়েছে ঘরের আলমারি, শোকেস, ফার্নিচারসহ বিভিন্ন সামগ্রী। ঘরের প্রতিটি কক্ষ তছনছ করা অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি,, মূল্যবান ইলেকট্রনিকস, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ নানান সামগ্রী মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা।

ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান। তিনি বলেন,

“ঘরের ভাঙচুর ও ক্ষয়ক্ষতির আলামত আমরা পেয়েছি। যদি ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাতে টহল কম থাকায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীও উদ্বেগ প্রকাশ করেছেন।

সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন, সাংবাদিকতা করার কারণেই আমাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জীবননাশের আশঙ্কা নিয়ে আমাকে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। এর মধ্যেই আমার বাড়িতে হামলা ও চুরি—এটি নিছক চুরি নয়, এটি ভয় দেখানোর উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা।”

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে- সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫